Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামের পটিয়ায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার

BN DESK
09 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের পটিয়ায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪০) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়া পুলিশ র্ডের ‘শান্তির মা দিঘি’ পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে কয়েকজন তরুণ খেলাধুলা শেষে ওই পুকুরে গোসল করতে যায়। ওই সময় তারা বিবস্ত্র অবস্থায় লাশটি দেখতে পায়।

পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘পুকুরে লাশটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটির শরীরে কোনো পোশাক ছিল না।

দেহের কয়েকটি জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। সেগুলো পুকুরে থাকা মাছে খেয়েছে নাকি অন্য আঘাতের চিহ্ণ তা খতিয়ে দেখছে পুলিশ। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এলাকা: চট্টগ্রাম পটিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামের পটিয়ায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার