Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বসতঘর পুড়ে ছাই

BN DESK
15 January 2026, 05:59 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার ঘরসহ মোট ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান জুনমান হোসেন জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বসতঘর পুড়ে ছাই

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার