Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

BN DESK
19 November 2025, 07:27 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের রাউজানের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে জহির আহাম্মদ (৫২), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবের ছেলে মো. সাকিবুল ইসলাম (২২) ও মোহাম্মদ রানা।

পুলিশ জানায়, চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে জহির আহাম্মদের মুদিদোকানে অভিযান চালিয়ে দোকানদার জহির আহাম্মদকে আটক করা হয়। পরে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আসামি মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রাউজানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়ার তথ্যে ভিত্তিতে পটিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার