Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেফতার

BN DESK
05 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে পৌরসভার তারাকাটিয়া এলাকায় মহাসড়কে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্ট মেট্রো-ব-১১-১০৭১) তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ডি-১ ও ডি-২ আসনে বসা দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)। প্রত্যেকের কাছ থেকে ৯৫০ পিস করে ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেফতার

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার