Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে গতরাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

BN DESK
29 August 2026, 04:41 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার নানুপুর এলাকায় এই মিছিল বের করা হয়। মিছিলের কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রাতের ওই মিছিলে ৮ থেকে ১০ জন নেতা-কর্মী অংশ নেন। নানুপুর লায়লা কবির কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. জাহিদ। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয় এবং শেষ করে সবাই দ্রুত সটকে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ও মশাল ছিল। কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা এবং কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। তবে মিছিলের নেতৃত্বে থাকা মো. জাহিদের মুখ খোলা ছিল। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগ–ছাত্রলীগের দুই কর্মী মো. এরশাদ ও হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে গতরাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার