Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

BN DESK
26 November 2025, 05:39 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর তিনপুলের মাথা এলাকায় মিছিল করেন তারা।

জানা গেছে, আজ ভোরে চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে শুরু হয়ে একটি মিছিল জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন।

পরে মিছিলের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সংবাদমাধ্যমকে বলেন, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার