Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদল কর্মীকে।

আজ শনিবার (২৫ অক্টােবর) বিকেলে পৌরসদরের রশিদের পাড়া সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলমগীর পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তার বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।
 
স্থানীয়রা জানান, ঘর থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত আলমগীরের পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।
 
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার