Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

BN DESK
04 December 2025, 06:06 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম–বান্দরবান সড়কের সাতকানিয়া বায়তুল ইজ্জত হরিণতোয়া সড়কের পাশে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বায়তুল ইজ্জত হরিণতোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

স্থানীয়রা জানান, বান্দরবানগামী একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। 

সাতকানিয়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাসটি পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার