Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মী সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৭

BN DESK
28 January 2026, 08:08 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নগরের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের’ একটি কার্যালয় ভাঙচুরেরও ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় তাদের ৭ জন আহত হয়েছেন। অন্যদিকে বিএনপি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সেখানে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছে।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে শামসুজ্জামান হেলালীর পক্ষে গণসংযোগ শেষ করে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা দলবদ্ধভাবে ফিরছিলেন। আমবাগান এলাকায় রেললাইনের পাশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কার্যালয়ের সামনে পৌঁছার পর তারা স্লোগান দিতে শুরু করেন। এ সময় ওই কার্যালয়ের ভেতরে বিএনপি কর্মীরা অবস্থান করছিলেন। তারা কার্যালয়ের বাইরে এসে পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এ সময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং একপর্যায়ে পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই প্রসঙ্গে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অফিসের সামনে দুই দলের লোকজনের পালটাপালটি স্লোগান থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ টিম আগে থেকেই সেখানে ছিল। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে অভিযোগ পেয়েছি, অফিসটা ভাঙচুর হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতির সময় এটা হয়নি।

তবে এ ঘটনায় আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ৩টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে ওসি জানান। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মী সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৭

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার