Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে বিয়ে প্রস্তুতির বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১

BN DESK
06 December 2025, 12:34 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক:  চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রতিবেশী মো. জসীম উদ্দিন (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে জমি নিয়ে বিরোধের জেরে জসিম ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বাবু ও জসীম একই বাড়ির বাসিন্দা। রাতে বাড়িতে এক স্বজনের বিয়ে নিয়ে বৈঠক হয়। এ সময় বিয়ের প্রসঙ্গের বাইরে গিয়ে জসীম তার জমি দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসীম ঘর থেকে ছুরি এনে বাবুকে আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, হামলার পর জসীমকে স্বজন ও প্রতিবেশীরা আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে বিয়ে প্রস্তুতির বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার