Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

BN DESK
04 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে মো. সাকিব (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সাকিব আনোয়ারা থানার খাসকামার গ্রামের মো. করিম ও সুরাইয়া আক্তার দম্পতির ছেলে। তারা প্রায় আট–নয় বছর ধরে পটিয়ার সুচক্রদণ্ডী এলাকায় আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সাকিব ২০২২ সালে এইচএসসি পাস করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মা–ছেলের মধ্যে মনোমালিন্য হলে সাকিব অভিমান করে বাসার একটি কক্ষে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সাকিবের আচরণে সম্প্রতি হতাশায় ভুগছিলেন। পারিবারিক কলহে তার এমন সিদ্ধান্তের পেছনে কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকা: চট্টগ্রাম পটিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার