Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

BN DESK
06 January 2026, 12:31 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৫) নামের যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। যুবদলের একাধিক নেতা জানান, স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে সক্রিয় রাজনীতিতে ছিলেন না। পরিবারের সদস্যদের ভাষ্য, জানে আলমের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় এবং তারা মুখোশ পরিহিত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার