Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে যুবলীগ নেতা হানিফ গ্রেফতার

BN DESK
16 November 2025, 08:05 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আলোচিত হাটহাজারীর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।

এএসপি তারেক আজিজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তার নাম রয়েছে। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও কি কি মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে।

জানা গেছে, ২০২৪ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার দোকান দখল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান হানিফের অনুসারীরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। চলতি বছরের ৩১ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭০ শিক্ষার্থী আহত হন- যা শুরু হয় একজন ছাত্রীকে মারধরের ঘটনার জেরে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনায় পৃথক মামলা করে, যেখানে হানিফকে আসামি করা হয়।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রামে যুবলীগ নেতা হানিফ গ্রেফতার

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার