Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নম্বর প্লটে অবস্থিত অ্যাডামস ক্যাপ নামের একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে হাসপাতালের যন্ত্রপাতি তৈরি করা হতো।

তবে আরেকটি সূত্রে জানা গেছে, আগুন লেগেছে ‘আল হামিদ টেক্সটাইল’ নামে একটি তোয়ালে তৈরির কারখানায়। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনের ওপরের তলাগুলোয় আগুন জ্বলছে এবং ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, খবর পেয়ে ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, ‘ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল এক্সেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, নয়তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার