Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

BN DESK
19 January 2026, 12:17 AM পড়তে ১ মিনিট

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।

আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অধ্যক্ষ নুরুল আমিনের করা আপিল মঞ্জুর করা হয়েছে। এর ফলে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার