Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রাম-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

BN DESK
29 August 2026, 04:11 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দাখিলকৃত মনোনয়ন যাচাই করেন।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার, আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও মো. ওসমান আলী এবং গণঅধিকার পরিষদের রবিউল হাসান।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন ও জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী।

আগামী ৪ জানুয়ারির পর চারদিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম-২ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন, জমা দেন ৯ জন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চট্টগ্রাম-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

B
BN DESK | 02 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার