Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চমকের নানা চমক

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ মধ্যে খানিক বিরতি নিলেও এবার নানা চমকে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি বিভিন্ন কনটেন্ট ও নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’।

সম্প্রতি এ সিরিজের চরিত্রগুলোকে নিয়েই অমি তৈরি করেন ‘ব্যাচেলর ভাইব’, যেখানে একমাত্র নারী চরিত্র হিসেবে হাজির হন চমক। অনেকটা হঠাৎ করেই চমক এই চমকটি দিয়েছেন দর্শকদের। এরইমধ্যে এখানে তার উপস্থিতিও নজর কেড়েছে। নেটমাধ্যমেও ‘ব্যাচেলর ভাইব’-এ চমকের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে, এর বাইরে আরও একটি চমক নিয়ে দ্রুত হাজির হচ্ছেন এ অভিনেত্রী। হাল সময়ের তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে একটি গানচিত্রে পারফর্ম করেছেন তিনি।

এরইমধ্যে ফেসবুকে গানচিত্রটির টিজার ভিডিও প্রকাশ করেন চমক। ভিডিওতে দু’জনকেই সাদা পোশাকে রোমান্টিক মুডে দেখা গেছে। ক্যাপশনে চমক লিখেন, এবার এমন এক পারফরম্যান্স আসছে, যা আগে কখনো দেখা যায়নি।

এ ছাড়া, ‘নিবেদিতা’ নামের একটি টেলিছবিতেও কাজ করেছেন চমক; যা দ্রুতই প্রচার হবে চ্যানেল আইয়ে। এটি পরিচালনা করেছেন মুস্তফা তারিক হাদি। এতে চমক জুটিবদ্ধ হয়েছেন প্রান্ত দস্তগীরের সঙ্গে। একটি প্রতিবন্ধী মেয়ের ভালোবাসা, সংগ্রাম ও জয়ের গল্প ‘নিবেদিতা’; যেখানে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা মিলবে চমকের। এর বাইরে আরও বেশ কিছু নতুন কাজ নিয়েও হাজির হচ্ছেন তিনি, সেখানেও থাকবে নানা চমক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চমকের নানা চমক

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার