Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁদপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

BN DESK
28 November 2025, 01:13 PM পড়তে ১ মিনিট

চাঁদপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারের একটি ফার্মেসী থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪০ লাখ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের নগদ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্যে ফায়ার ফাইটার লিটন হোসেন নিশ্চিত করেন, এ ঘটনায় ৫টি দোকান পুড়েছে। ক্ষতি হয়েছে ৭ লাখ টাকার, উদ্ধার হয়েছে ৪০ লাখ টাকার মালামাল। 

ক্ষতিগ্রস্তরা হলেন- মিঠু মজুমদারের ওষুধের দোকান, কার্তিক সাহার কাপড়ের দোকান, লিটন সাহার কাপড়ের দোকান, মোফাজ্জল হোসেনের হার্ডওয়াডের দোকান, ও সিকদার স্টোর। 

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মাকে পাঠানো হয়েছে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চাঁদপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার