Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরে ৫৪ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩০) নামের যুবক-যুবতীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ বুধবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। 

আটক যুথি নারায়নগঞ্জের সোনারগাঁ এলাকার চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

অপর যুবক রবিউল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তারা পরস্পর বন্ধু এবং চাঁদপুরে ঘুরতে এসেছিল বলে পুলিশের কাছে দাবি করেন।

পুলিশ জানায়, যুথি নামের মেয়েটি ঢাকার মিরপুরের পল্লবীতে বসবাস করে। সে ডান্সার এবং তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানিয়েছে।

এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, আটক যুবক-যুবতীর নামে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪টার দিকে হাজীগঞ্জ চেকপোস্টে প্রাইভেট কার তল্লাশি করে তাদের কাছে ইয়াবা ও ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

তাদের গাড়ি জব্দ করা হয়েছে। পরে তাদের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার