Logo
ট্রেন্ডিং: গাজীপুর থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার নারী কারাগারে যা বললেন শবনম ফারিয়া স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ? নবী করিম (সা.) শেষ রাতে কোরআনের যে আয়াতগুলো পড়তেন

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করায় বায়েজীদ মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৪০ হাজার টাকা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে শেখ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার