Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

BN DESK
30 November 2025, 07:09 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
 
তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তায় ছেংগারচর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইনে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং সংরক্ষণ করার অপরাধে নিউ কাটাবন চাইনিজ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার, একই অপরাধে সুগন্ধা রেস্টুরেন্টকে ৫ হাজার , উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে প্রাইম ফুডস এন্ড বেকারি মালিককে ২০ হাজার, একই অপরাধে আল আমিন বেকারি মালিককে ২০ হাজার টাকা এবং বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় সিঙ্গাপুর কসমেটিকস মালিককে ৫ হাজার টাকা সহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। 

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার