Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

BN DESK
04 January 2026, 05:17 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন।  বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসী বড় ছেলে পিতাকে মোটরসাইকেল কিনে দেন। রোববার সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার