Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি : সারজিস আলম

BN DESK
31 October 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। এটা কমিশনের ব্যর্থতা।’

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা পুনরায় আবেদন করেছি। তারা বলছে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এ কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল।’

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি এটা গাফিলতি। এটা সীমাবদ্ধতা এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্যসচিব প্রিতম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি : সারজিস আলম

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার