Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চিড়িয়াখানার খাঁচা থেকে বাইরে বের হয়ে গেছে সিংহ ,নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

BN DESK
05 December 2025, 06:47 PM পড়তে ১ মিনিট

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে গেছে। সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি সিংহটি।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

জানতে চাইলে তিনি বলেন, আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, সিংহ এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারদিকে কর্ডন করে আছি। ভয়ের কোনো কারণ নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

চিড়িয়াখানার খাঁচা থেকে বাইরে বের হয়ে গেছে সিংহ ,নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার