Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জকসুতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

BN DESK
06 January 2026, 01:49 PM পড়তে ১ মিনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) নির্বাচনের ভোটগ্রহণে ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপিপ্রার্থী কিশোর সাম্য। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও ছাত্রদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট প্রবেশে বাঁধা দেয়ার অভিযোগ করেন।

কিশোর সাম্য সাংবাদিককে বলেন, ছাত্রদল নির্বাচনে মাসেল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর রুমে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের পোলিং এজেন্টরা আচরণবিধি লঙ্ঘন করছে নগ্নভাবে।

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট দাবি করে তিনি সাংবাদিককে বলেন, শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে এবং আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে যে কালি দেওয়া হচ্ছে তা উঠে যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জকসুতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার