Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জকসুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

BN DESK
06 January 2026, 09:58 PM পড়তে ১ মিনিট

‎শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

জকসু নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা আশা করছি প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে।’

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

‎শিক্ষার্থীরা জানান, জীবনের প্রথম জকসু নির্বাচনে ভোট দিতে পেরে মহাখুশি তারা। প্রথমবারের নির্বাচন নিয়ে আগে কিছুটা সংশয় থাকলেও সব মিলিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন শেষ হয়েছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। এত এত মানুষের ভিড়ে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, যা সত্যিই চমৎকার।

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, ভোট সুষ্ঠুভাবে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ভোটের অনুভূতি অন্য রকম ছিল। আশা রাখছি যে নির্বাচিত হবে সে আমাদের হয়ে কাজ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জকসুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার