Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশে ঢুকে বাঁশের খুঁটি উপড়ে ফেললো বিএসএফ

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি দল। এসময় তারা রসুলপুর এলাকার কৃষকদের ফসল রক্ষায় স্থাপন করা বাঁশের খুঁটি ও কিছু স্থাপনা ভেঙে ফেলে।

আজ রবিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) হস্তক্ষেপে বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্তে ফিরে যায়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যদের প্রবেশের ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে বর্তমানে পতাকা বৈঠক চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

এলাকা: সিলেট জকিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশে ঢুকে বাঁশের খুঁটি উপড়ে ফেললো বিএসএফ

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার