Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জগন্নাথপুরে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

BN DESK
20 December 2025, 06:52 PM পড়তে ১ মিনিট

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম গাড়ির স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়িস্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ টু বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা ভাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
 

একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এতে আবার উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গত শুক্রবার বিকেলে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়। এরই জেরে শনিবার সকালে উভয়গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খাড়ারপার নামক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

জগন্নাথপুরে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার