Logo
ট্রেন্ডিং: বগুড়ায় ৯৮৩ ভোটকেন্দ্রে ভোট দিবেন ২৯ লক্ষাধিক ভোটার, থাকছে নিশ্ছিন্দ্র নিরাপত্তা ইতিহাসের সব রেকর্ড ভাঙল সোনার দাম নির্বাচিত সরকারের সময় বগুড়া বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব : বগুড়ায় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন মেহেরপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না উল্লেখ করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ আয়েজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। 

প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে।  

নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বিভেদ হলে তা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে।

আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‌এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি। যার যেখানে প্রয়োজন, সরকারকে সেই বিনিয়োগ করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার