Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা বার্তা দিলেন পরীমণি

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির জন্মদিন আজ। তার জন্মদিন মানেই বিশেষ আয়োজন। তবে গত তিন বছর ধরে তিনি ছিলেন একেবারেই নিরিবিলি, ঘরোয়া পরিবেশে কেটেছে তার বিশেষ দিন।

তবে এবার ভক্তদের অবাক করে দিয়ে জন্মদিনের চারদিন আগেই কেক কেটে উদযাপন করে ফেলেছেন এই অভিনেত্রী। মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে  সেই উদযাপনের মুহূর্তগুলোর কিছু রঙিন ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন পরী মণি। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই উদযাপন করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’

জন্মদিনের কেক কাটার সময় পরীমণির পাশে ছিলেন এক তরুণ, নাম অর্ক। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে কৌতূহল- ‘অর্ক কে?’

 

পরীমণি নিজেই পরে বিষয়টি পরিষ্কার করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অর্ক’ একজন মেকআপ আর্টিস্ট, কাজের সূত্রে আমাদের পরিচয়। ও ঢাকায় একা থাকে, আমাদের বাসাও একই এলাকায়। খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। দিন দিন ও আমার কাছে বেশ আহ্লাদি হয়ে গেছে।

তবে আজ শুক্রবার (২৪ অক্টোবর) জন্মদিনের দিনটিতে ফেসবুকে নিজেকেই শুভেচ্ছা জানাতে ভোলেন নি এই নায়িকা।

ফেসবুক পোস্টে লিখেছেন, এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা- সব কিছু নিয়েই আজকের এই জীবন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা বার্তা দিলেন পরীমণি

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার