Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জবাব দিলেন হিমি

BN DESK
18 January 2026, 09:42 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে একজনের মন্তব্যে বেশ বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তাকে উদ্দেশ্য করে শুনিয়ে দিলেন দুকথাও। লাইভ চলাকালীন কমেন্টের ঘরে একজন লেখেন, চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত। এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি। সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, আপনাদের কিছু না কিছু বলতেই হবে। মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না। নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না, সমস্যাটা কোথায়? পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্ট জবাবে অনেকেই তার পক্ষ নিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জবাব দিলেন হিমি

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার