Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

BN DESK
26 December 2025, 12:03 PM পড়তে ১ মিনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (আজ) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের মোট ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।

এ বছর বিজ্ঞান অনুষদের ৮৬০টি আসনের বিপরীতে লড়ছেন ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৮৫ জন শিক্ষার্থী। ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার ভেতরের কেন্দ্রগুলো হলো– জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম (বিয়াম) মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।

মোট ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষায় ৭২ নম্বর বরাদ্দ এমসিকিউ পদ্ধতির প্রশ্নের জন্য। বাকি ২৮ নম্বর নির্ধারিত রয়েছে এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষার ফলাফলের ওপর। ‘এ’ ইউনিটে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হচ্ছে।

পরীক্ষার সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি, পুরো পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার