Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪৩ জন

BN DESK
09 January 2026, 11:29 AM পড়তে ১ মিনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এই ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট পাঁচটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://jnuadmission.com -এ ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ পরীক্ষাকেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪৩ জন

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার