Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

BN DESK
08 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬। রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে মেলার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয় এবং সমিতির প্রস্তাবিত কয়েকটি সময় বিবেচনায় নেওয়া হয়। রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শ পর্যালোচনার পর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সবচেয়ে বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলার চূড়ান্ত সময়সূচি জানানো হবে।

বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের বিষয়ে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার