Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

BN DESK
18 December 2025, 08:03 PM পড়তে ১ মিনিট

জাতীয় প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ সাময়িককালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সব সদস্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’-এর সব সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সব সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্যকারণবশতঃ নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িককালের জন্য স্থগিত ঘোষণা করছে।

নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার