Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

BN DESK
20 November 2025, 12:18 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ মৌসুমের খেলোয়াড় নিলামের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ রাতে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছ, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।

এর আগে ১২তম আসরের নিলাম ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। আবারও পরিবর্তন করে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ তৃতীয়বারের মতো তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হয়।

তারিখের পাশাপাশি বদলে গেছে আয়োজনের ভেন্যুও। ঢাকার লা মেরিডিয়ান হোটেলের বদলে খেলোয়াড় নিলাম হবে র‌্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে।

এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলোয়াড় বাছাইয়ে ড্রাফটের পরিবর্তে নিলামের আয়োজন করছে বিসিবি। রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে বিকেল ৩টা থেকে নিলাম অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার