Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

BN DESK
27 October 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আসামি আবু সাইদ রবিন।

সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো আনোয়ার হোসেনের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

এদিকে ইভটিজিং-এর প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরনের পর ধর্ষণ করে আসামি রবিন। সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার