Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামিন নামঞ্জুর, ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

BN DESK
21 December 2025, 04:28 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 
আজ রোববার  (২১ ডিসেম্বর) দুপুরে শাহ্ শহীদ সারোয়ার আদালতে আগাম জামিন নিতে গেলে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিফাতউল্লাহ তার জামিন না মঞ্জুর করেন। 
 
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট কামরুল হাসান সুজন জানান, শাহ্ শহীদ সারোয়ারের বিরুদ্ধে গত আগস্টে নালিতাবাড়ী উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে আগাম জামিন নিতে হাজির হন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
 
শাহ্ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মরহুম এম. শামছুল হককে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। গত সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার এলাকায় গুঞ্জন রয়েছে।  
 
এলাকা: ময়মনসিংহ ফুলপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

জামিন নামঞ্জুর, ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার