Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাহানারা ইস্যুতে কঠোর বার্তা মুশফিকের

BN DESK
09 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। এক সাক্ষাৎকারে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তোলেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই পেসার। জাহানারার অভিযোগের পর এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর এনিয়ে মুখ খোলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার এই ইস্যুতে কথা বলেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনাকে ভয়াবহ ব্যাপার আখ্যা দিয়েছেন মুশফিক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনিয়ে বক্তব্য রাখেন তিনি, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই, আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।’ অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার, ‘যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

প্রসঙ্গত, সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন পেসার জাহানারা। বিসিবি অবশ্য তাৎক্ষণিকভাবে তার অভিযোগ আমলে না নিয়ে বিবৃতি দিয়েছিল। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

জাহানারা ইস্যুতে কঠোর বার্তা মুশফিকের

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার