Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুবায়েদ হত্যা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় দুইদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ সোমবার শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় সিদ্ধান্ত হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালন করা হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। শোকের দুই দিনের প্রথম দিন শোক সভা এবং দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়জুড়ে শোক র‌্যালি করা হবে। পাশাপাশি স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জুবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হলো। সাজসজ্জা থাকলেও লাইট জ্বলবে না। জোবায়েদ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জুবায়েদ হত্যা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার