Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় কমিটি গঠন  

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় কমিটি গঠন  

জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ অন্যান্য অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাসমূহের (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সাত সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- (১) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নয়) (২) বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) (৩) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহীদ পরিবারের একজন  সদস্য (৪) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী, (৫) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন আইনজীবী এবং (৬) আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর (কমিটির সদস্য-সচিব)।

বিবৃতিতে কমিটির কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে- (ক) কমিটি জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)। (খ) এরূপ মামলার মধ্যে যেসব মামলার চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে (যদি থাকে) এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে। (গ) কমিটি এর কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে এবং (ঘ) মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যার মামলার বিচার সুষ্ঠুভাবে চলমান রয়েছে। সরকার আশা করছে,  নবগঠিত উপরোক্ত কমিটির কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রচলিত ফৌজদারি আদালতসমূহেও জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় কমিটি গঠন  

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার