Logo
ট্রেন্ডিং: শিশু লম্বা হয় না কোন ভিটামিনের অভাবে রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে: বাণিজ্য উপদেষ্টা জনগণের ভোগান্তি ঘটিয়ে নির্বাচনি সভা-সমাবেশ করা যাবে না: ইসি বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা রাফির

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে : আলী রীয়াজ

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘দুয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট থাকলেও ৮৪টি বিষয়ের অধিকাংশ বিষয়েই দলগুলো একমত হয়েছে। তার মানে এক ধরনের রাজনৈতিক ঐকমত্য হয়েছে। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘৩১ জুলাই আনুষ্ঠানিক বৈঠক শেষ হলেও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বিশেষ করে অঙ্গীকারনামা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হয়েছে।’

এ নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের ২ সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী ও ২ জন আইনের শিক্ষক মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও পরামর্শ করা হয়েছে বলে জানান তিনি। আলী রীয়াজ বলেন, ‘এই প্রক্রিয়ায় কমিশন আসলে নিজের পক্ষ থেকে কিছু চাপিয়ে দিতে চায় না। অনেকে বলেছেন কিছু বিষয়ও এই সরকারও বাস্তবায়ন করতে পারে। তবে আজ আলোচনা শেষে সব রাজনৈতিক দলোর অবস্থান সরকারকে জানাতে পারবো। সে বিষয়টি যত দ্রুত সম্পন্ন করতে পারবো, তত দ্রুত সরকারের কাছে পৌঁছে দিতে দেওয়া সম্ভব হবে।’ তিনি প্রতিটি রাজনৈতিক দলের অব্যাহত ও দৃঢ় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে : আলী রীয়াজ

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার