Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

দীর্ঘ আলোচনার পর অবশেষে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে এই ঐতিহাসিক মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপস্থিতি থাকলে অকেন বেশি ভালো লাগতো।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।’

তবে এনসিপি ও জুলাই আন্দোলনের নেতাদের উপস্থিতি প্রত্যাশা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছেন, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা থাকতেন।

আসিফ নজরুল বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার