Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জোড়ালো হলো সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি প্রেম করছেন পরিচালক সৃজিত মুখার্জি। এ নিয়ে বেশ জোড়ালো গুঞ্জন চলছে টলিপাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায়ও। বিষয়টিকে যে দুজনের কেউই খুব একটা পাত্তা দিচ্ছেন না তা তাদের একসঙ্গে ঘুরাফেরা দেখে টের পাওয়া যাচ্ছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুঞ্জনের মাঝে গতকাল সোমবার স্যোশাল মিডিয়ায় শুভ সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত মুখার্জি। ছবিতে দেখা যায় পূজা মন্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এ জুটি। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের। ছবির একটিতে তাদের একে-অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। মুখে দুজনেরই লাজুক হাসি। আরেকটি ছবিতে আবার সৃজিতকে দেখা গেল সুস্মিতার ছবি তুলে দিতে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এ পরিচালক লিখেছেন, ‘শুভ সপ্তমী’।

এদিকে এসব ছবি নিয়েও নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জোড়ালো হলো সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার