Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান মারা গেছেন

R
নিজস্ব প্রতিবেদক
18 October 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান মারা গেছেন

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান আর নেই।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২০ আগস্ট ভোরে ঝালকাঠি শহরের স্টেশন রোডের নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক করেন তিনি। পরে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান মারা গেছেন

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার