Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টাইগার বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। তবে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। ৪০ রানে আফগানদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী শুরু করা আফগানিস্তানের ইনিংসে চতুর্থ ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। ১০ বলে ১৫ করে বোল্ড হন ইব্রাহিম জাদরান।

সেদিকুল্লাহ অতল হন তানজিম হাসান সাকিবের শিকার। তার শর্ট ডেলিভারিতে ব্যাট চালালে বল সোজা আকাশে উঠে যায়। ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন। ১২ বলে ১০ করে ফেরেন অতল। মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ননস্ট্রাইকার এন্ডে একই প্রান্তে চলে এসেছিলেন দারউইশ রসুলি (২ বলে ০)। বোলার মোস্তাফিজই বল ধরে স্ট্রাইকার এন্ডে জাকের আলীকে দেন, স্টাম্প ভেঙে রানআউট নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক।

৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। ছয় ওভারের পাওয়ার প্লেতে আফগানরা তুলতে পারে ৩ উইকেটে মাত্র ৩৩ রান। সপ্তম ওভারে রিশাদ হোসেনকে স্লগ সুইপ করতে গিয়ে শামীম পাটোয়ারীকে ক্যাচ দেন মোহাম্মদ ইসাক (৪ বলে ১)। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

টাইগার বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার