Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

R
নিজস্ব প্রতিবেদক
19 October 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল তিউনিসিয়া। এবারও আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে মরক্কোর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। সোমবার রাতে ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের মূলপর্বে নাম লেখাল তিউনিসিয়ানরা।

তিউনিসিয়ার জয়ের নায়ক মোহামেদ বেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে, ৯৪তম মিনিটে তার গোলেই জয় নিশ্চিত হয় দলের। এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করে তিউনিসিয়া। গ্রুপের আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তিউনিসিয়ার সংগ্রহ ২২ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার আর এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে নিশ্চিত হয়ে গেল তিউনিসিয়ার টিকিট।

আফ্রিকা অঞ্চলের এই বাছাইপর্বে ৯টি গ্রুপে ৬টি করে দল লড়ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের ৪৮ দলের বিশ্বকাপে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার