Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টিএসসিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ

BN DESK
10 December 2025, 10:42 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : মুক্তিযুদ্ধকে অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের আরাফাত চৌধুরী নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ডাক দেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা মূলত পাকিস্তানের দোসর। এই বাংলায় রাজাকার-আলবদরদের কোনো স্থান হতে পারে না।” কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধবিরোধী সব প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

টিএসসিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার