Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

BN DESK
26 November 2025, 03:47 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে। 

আজ বুধবার এই সিরিজ উপলক্ষে দু দল অনুশীলনে অংশ নেয়। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এই ফরমেটে বাংলাদেশের এখন সুসময় চলছে। পেছনের বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ টানা জিতেছে বাংলাদেশ। হারিয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানকে। তবে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে হেরেছিল বাংলাদেশ। তাও আবার এই চট্টগ্রামে। আয়ারল্যান্ড সিরিজে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর লিটন দাসের দল।

বুধবার অনুশীলনে নামার আগে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং সিরিজের ট্রফি উন্মোচন করেন। এ ট্রফি উন্মোচন হয়েছে শহরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র সবুজ ঘাসের চত্বরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার