Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ

BN DESK
09 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি লজ্জা এড়ানোর মিশন।

আজ ৩১ অক্টোবর (শুক্রবার) হারলে যে হোয়াইটওয়াশ হতে হবে লিটন দাসের দলকে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

সিরিজের প্রথম দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে যথাক্রমে ১৬ ও ১৪ রানের ব্যবধানে। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়।

ব্যাটিং লাইন-আপ এখনো নিয়মিত ভালো ফর্মে নেই; গত ম্যাচগুলিতে উল্লেখযোগ্য পারফরম্যান্স এসেছে খুবই সীমিত পরিসরে। সবশেষ ম্যাচে ফিফটি হাঁকান তানজিদ হাসান তামিম। বাকিরা কেউই তেমন সুবিধা করতে পারেননি।

ইতিমধ্যে সিরিজে ২-০ লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের ওপর চাপ নেই, ফলে এই ম্যাচে নতুনদের সুযোগ দিতে পারে অথবা রোটেশন করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। যা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার